‘ইব্রার বিকল্প খুঁজে পাওয়া কঠিন’

আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:৪২
সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের বিকল্প খুঁজে বের করতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ঘাম ঝরাতে হবে বলে জানিয়েছেন ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক ফুটবল তারকা রবার্ট পেরেস। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন যে শনিবার কাপ ডি ফ্রান্সের ফাইনাল ম্যাচ শেষে তিনি ক্লাব ছেড়ে চলে যাবেন। 
 
যেখানে পিএসজির প্রতিপক্ষ মার্শেই। ইতোমধ্যে লিগের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ইব্রা। ননেসের বিপক্ষে গত সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে দুই গোল করে বিদায় মুহূর্তটিকে রাঙ্গিয়ে দেন তিনি।  ৪২ বছর বয়সি আর্সেনালের আইকন তারকা পিরেস ইব্রার অনুপস্থিতিতে সৃষ্ট শূন্যতা পূরণ করা পিএসজির জন্য কঠিন হবে উল্লেখ করে বলেন, তিনি (ইব্রা) পিএসজির মধ্যে একটি শূন্যতা তৈরি করে যাচ্ছেন। 
 
ক্লাবে যোগ দেয়ার পর থেকে তিনি যা করেছেন তা পূরণ করা বেশ কঠিন। দলের হয়ে একের পর এক গোল আদায় করেছেন। শুধু যে গোল আদায় করেছেন তা নয়, চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি নিজের নামের পাশে লিখিয়ে নিয়েছেন রেকর্ড সংখ্যক ৪৮টি গোল। 
 
এখন পিএসজির বোর্ডকে চিন্তা করে বের করতে হবে কে হবেন ইব্রার পরিপূরক। পেরেস বলেন, আমার তো নিজের কোন ধারণা নেই, পাশাপাশি পিএসজির জন্যও বিষয়টি কঠিন হবে বলে মনে করি। গোল.কম।