অপহরণের ২ বছর পর নাইজেরিয়ায় স্কুল ছাত্রীর সন্ধান

আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:৫৭
নাইজেরিয়ায় ২১৮ জন স্কুলছাত্রীকে অপহরণের দুই বছর পর একজনের সন্ধান পাওয়া গেছে। ২০১৪ সালের এপ্রিলে দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে এই ছাত্রীদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল বোকো হারাম জঙ্গিরা।
 
নাইজেরিয়ার একটি মানবাধিকার সংগঠন বিবিসিকে জানায়, ক্যামেরনের সীমান্তবর্তী এলাকার একটি বন থেকে আমিনা নামের একটি মেয়েকে খুঁজে পাওয়া গেছে। অপর ছাত্রীদের সঙ্গে তাকেও গ্রেফতার করে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। অন্যানদের উদ্ধারে তৎপরতা বাড়ানো হচ্ছে।
 
বোকো হারামকে প্রতিরোধ করতে স্থানীয়দের দ্বারা গঠন করা সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স মেয়েটিকে উদ্ধার করে।