রাডারে পাওয়া যাচ্ছে না ইজিপ্টএয়ারের একটি বিমান

আপডেট : ১৯ মে ২০১৬, ১৭:০১
 
রাডার থেকে হঠাৎ করেই হাওয়া হয়ে গেছে ইজিপ্টএয়ারের একটি বিমান। বিবিসি তার ব্রেকিং নিউজে এয়ার লাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে হঠাৎ করেই বিমানটি হারিয়ে যায়।
 
এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমএস৮০৪ বিমানটিতে ৫৯ জন যাত্রী এবং ১০ জন ক্রু রয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে ৩৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিমানটি হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায় বলে কায়রো টাইমসকে এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়। এই বিষয়ে আরো তথ্য পেলে তা জানানো হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়।
 
বিমানটি উদ্ধারই এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে মিশর।
মিশরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি মিশরের আকাশসীমা ১৬ কিলোমিটার দূরে এসে হারিয়ে গেছে। এদিকে বিশ্বব্যাপী যাত্রীবাহী বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইট রাডার ২৪ ডটকম জানায়, এটি 'এ৩২০' এয়ারবাস ছিল। কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৪৫ এর সময় বিমানটি হঠাৎ করে হারিয়ে যায়। বিবিসি।