শুটিংয়ে আহত অর্জুন রামপাল

আপডেট : ১৯ মে ২০১৬, ১১:১০
 
শুটিং করতে গিয়ে আহত হওয়া বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জন্য নতুন কোনো ব্যাপার নয়। বিশেষ করে অ্যাকশন ও স্টান্ট করতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে বেশি। এবার এই কাতারে নাম লেখালেন অর্জুন রামপাল। ‘কাহানি ২’ ছবিতে কাজ করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান তিনি।
 
অর্জুন নিজের ইনস্টাগ্রামে নিজের হাুঁটর ছবি পোস্ট করে লিখেছেন, একটি ধাওয়া  করা দৃশ্যে কাজ করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি। শুটিং শেষ করেছি। এখন প্রচন্ড ব্যথা করছে।
 
‘কাহানি’ ছবির মতো ‘কাহানি ২’-তে মূল চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। তবে ছবিটির কাহিনী কি এবং অর্জুনেসর চরিত্র এখানে কি সেটি এখনো অজানা। খবর: টাইমস অব ইন্ডিয়া।