সবুজবাগে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৬, ১১:৪২
 
নিখোঁজের কয়েক ঘণ্টা পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রিসাতুল ইসলাম সায়েমের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৮টার দিকে সুবজবাগের দক্ষিণ গাঁও কবরস্থান সংল্গ্ন ঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
পুলিশ দাবি করছে, সাতার না জানায় ঝিলের পানিতে ডুবে সায়েমের মৃত্যু হয়েছে। 
 
পরিবারের দাবি, বিষয়টি রহস্যজনক। এ কারণে উদ্ধার করে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
পারিবারিক সূত্র্র জানায়, বুধবার দুপুরে সায়েম স্কুল থেকে ফেরার পর বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার পরও সায়েম বাসায় ফিরেনি।
 
সবুজবাগ থানার ওসি কুদ্দুস শহিদ জানান, বুধবার রাতে পুলিশের টহল দল ঝিলের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে। পরে তা উদ্ধার করা হয়। 
 
তার বাবা নাম হামিদুল ইসলাম। দক্ষিণ গাঁও কবরস্থার এলাকায় তাদের বাড়ি।