রাজধানীর বাড্ডা থেকে অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেরাইদ শ্মশান ঘাট সংলগ্ন ঝিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, শ্মশান ঘাটের ঝিলে পানিতে লাশটি ভেসেছিল। তার পরণে ছিল সালোয়ার কামিজ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাত ঐ তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
