শহিদ কাপুরের সন্তান হবার খবরটি বেশ পুরাতন। নতুন প্রশ্ন উঠেছে, আসলে কবে আসছেন জুনিয়র শহিদ কাপুর। এবার বিষয়টা নিশ্চিত করলেন শহিদ কাপুর নিজেই।
জি নিউজ জানিয়েছে, জুনিয়র শহিদ কাপুরের আসার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শহিদ কাপুর জানিয়েছেন সেপ্টেম্বরেই জন্মাবেন জুনিয়র। তবে জন্ম দিল্লিতে হবে, নাকি মুম্বাই, তা নিশ্চিত করেননি তিনি।
শহিদের স্ত্রী মীরা রাজপুত পরিবারের নিয়ম অনুসারে সন্তান হওয়ার সময় মেয়েরা তাদের বাবার বাসাতেই থাকেন। কিন্তু এবার কি হবে তা নিশ্চিত করতে পারেনি কোস পক্ষই।
১৪ অক্টোবর মুক্তি পাবে শাহিদ কাপুরের 'রঙ্গুন'। চলচ্চিত্রটি পর্দায় আসার আগেই পৃথিবীতে চলে আসছে কাপুর পরিবারের ক্ষুদে সদস্য। জি নিউজ।
