রাজধানীর এলিফ্যান্ট রোডে এটিএম বুথে কার্ড জালিয়াতির মাধ্যমে ৬৬হাজার টাকা উত্তোলনের ঘটনায় গ্রেফতার চীনা নাগরিক জিয়ান জু্ হু'র বিরুদ্ধে নিউমাকের্ট থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব-২ এর ডিএডি জামাল উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় জিয়ান জু হু ছাড়াও আরো দুই অজ্ঞাত চীনা নাগরিককে আসামি করা হয়েছে।
র্যাব জিয়ান জু হুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানিযে আদালতে পাঠায়। আদালত তার বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে র্যাব জানিয়েছে, নিউমার্কেট থানায় দায়ের করা মামলাটি তদন্ত করবে র্যাব।
উল্লেখ, বুধবার ভোরে প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড, পান্থপথ ও ফার্মগেটে এটিএম বুথ থেকে একযুগে কার্ড জালিয়াতি চক্র অবৈধ পন্থায় টাকা উত্তোলন করে।
এদের মধ্যে ফার্মগেট ও পান্থপথের এটিএম বুথ থেকে ৫লাখ ৯০হাজার টাকা উত্তোলন করে পালিয়ে যায় ওই চক্রটি।
এলিফ্যান্ট রোডের এটিএম বুথ থেকে ৬৬ হাজার টাকা তোলার সময় হাতেনাতে ধরা পড়ে ওই চীনা নাগরিক।
