২২ ও ২৩ মে আমেরিকান দূতাবাস বন্ধ

আপডেট : ১৯ মে ২০১৬, ১৫:০০
 
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২২ মে এবং শবে বরাত উপলক্ষে ২৩ মে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে।
 
এছাড়াও কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
 
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।  এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।-প্রেস বিজ্ঞপ্তি।