চট্টগ্রামে গাড়িচাপায় শিক্ষক নিহত

আপডেট : ১৯ মে ২০১৬, ১৭:০৭
 
চট্টগ্রাম নগরীতে গাড়ির নিচে চাপা পড়ে তৌহিদ আহমেদ বাপ্পী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে পাহাড়তলীর ডিটি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের শিক্ষক ছিলেন। 
 
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানিয়েছেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই বাপ্পী মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।