ভূ-মধ্যসাগরের ওপরে বৃহস্পতিবার নিখোঁজ হওয়া ইজিপ্ট এয়ারের ফ্লাইটে মিশরের ৩০, ফ্রান্সের ১৫, ব্রিটেনের এক ও কানাডার এক নাগরিককে বহন করা হচ্ছিল।
ইজিপ্ট এয়ারের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ওই ফ্লাইটে আলজেরিয়ার একজন, বেলজিয়ামের একজন, কানাডার একজন, ইরাকের দু’জন, কুয়েতের একজন, পর্তুগালের একজন, সৌদি আরবের একজন ও সুদানের একজন নাগরিক রয়েছে। বৃহস্পতিবার প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে হঠাৎ করেই বিমানটি হারিয়ে যায়। এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমএস৮০৪ বিমানটিতে ৫৯ জন যাত্রী এবং ১০ জন ক্রু রয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে ৩৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিমানটি হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায় বলে কায়রো টাইমসকে এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়। এএফপি।
