কোপা ফাইনালে থাকবেন না বার্সা প্রেসিডেন্ট

আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৩৭
কোপা দেল রে’র ফাইনালে কাতালান পতাকা নিষিদ্ধ করার প্রতিবাদে অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।  বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লোস ভিলারুবি সেরকম তাবি করেছে। এছাড়া মাদ্রিদ সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে পারে কাতালানরা।
 
রবিবার জয়ের লক্ষ্যে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের হাইভোল্টেজ ফাইনাল অনুষ্ঠিত হবে। কোপা দেল রের গতবারের ফাইনালে স্টেডিয়ামে কাতালান পতাকা আনায় বার্সার ওপর জরিমানা আরোপ করে উয়েফা। এবার মাদ্রিদ গভর্নর কনসেপসন ড্যানকাউসা নিশ্চিত করেছেন, এবারের আসরের ফাইনালে কাতালান পতাকা সম্পূর্ণ নিষিদ্ধ।