জর্ডানের শরণার্থী ক্যাম্পে ওজিল

আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৪৮
জর্ডানের আম্মানে অবস্থিত শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিল। জর্ডানের যাতারি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করা এই আর্সেনাল মিডফিল্ডার সেখানে থাকা শিশুদের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচও খেলেন। এছাড়া জার্মানির বিশ্বকাপ জয়ী এই ফুটবলার প্রায় ৮০ হাজার শরণার্থীর খোঁজ-খবর নেন।
 
ইউএনএইচসিআর-এর আয়োজনে জর্ডানের শরণার্থীদের সাথে দেখা করেন ওজিল। সেখানে সিরিয়া যুদ্ধের ক্ষতিগ্রস্ত শরণার্থীদের খোঁজ-খবর নেন গানার এই তারকা।
জর্ডানের আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলারদের একটি অনুশীলন ক্যাম্প পরিচালনা করেন ওজিল। তাদের সঙ্গে ছবি তোলার সাথে নারী ফুটবলারদের জার্সি প্রদান করেন এই গানার ফরোয়ার্ড।