কানের কানাকানিতে এই মুহূর্তে এগিয়ে আছে অন্দ্রেলা আর্নল্ড এর ছবি আমেরিকান হানি। আর আমেরিকান হানি পুরস্কার পেলে রচিত হবে আরেকটি ইতিহাস। সেটি হলো এককভাবে কোনো মহিলা পরিচালক প্রথমবারের মতো ‘পাম দি অর’ পাবে। এর আগে মহিলা পরিচালক হিসেবে প্রথম ‘পাম দি অর’ পেয়েছিলেন দ্য পিয়ানো ছবির জন্য জেন কেম্পিওন কিন্তু তিনি ওই পরিস্কারটি যৌথভাবে পেয়েছিলেন সেন কেইগ এর ফেয়ারওয়েল মাই কনকুবিন ছবিটির সাথে। ‘পাম দি অর’ না পেলেও আমেরিকান হানির সিনেমাগ্রাফি ও সঙ্গীত পরিচালনা পুরস্কার পেতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত। লাভিং ছবি প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকলে ও পেটারসনকে এতো বড় পুরস্কারের জন্য বিবেচনায় আনা যায় না তবে জার্মাণ ছবি টনি এওরদামান এগিয়ে রয়েছে যদি গল্পও দর্শন বিবেচনায় ছবিটি খুবই হালকা, তবে সিয়ান পেন এর দ্য লাস্ট ফেস আমেরিকান হানি-কে যেকোনো বিবেচনায় হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি এই দৌড়ে প্রতিযোগিতা করলেও নেই উপমহাদেশের একটি ছবিও তার কারণ হতে পারে আমাদের গল্প বলার ভঙ্গিটা এখনো হয়তো বৈশ্বিক হয়ে উঠেনি।
লেখক : বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা
