কিছুদিন আগেই ডোপিংয়ের অভিযোগে টেনিস থেকে সাময়িক বহিস্কার হয়েছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। তার ভক্তরা আশায় ছিলেন হয়তো খুব দ্রুতই ফিরে আসবেন কোর্টে।
তবে বৃহস্পতিবার রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা। তার বিষয়টি খারাপ অবস্থার মধ্যেই আছে।’যার অর্থ টেনিসে আর দেখা নাও যেতে পারে মারিয়াকে।
তাই যদি হয়, ক্যারিয়ারই শেষ হওয়ার পথে শারাপোভার।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি। ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাশান সুন্দরী অবশ্য তখন নিজের মুখেই ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। এর পুরো দায়-দায়িত্ব আমার। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি। যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’
