ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের স্ত্রী বেগম সেলিমা আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
মৃত্যুকালে সেলিমা আহমদের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। সেলিমা আহমদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাত গ্রস্থ ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার গুরুতর অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি সন্ধ্যায় ইন্তেকাল করেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল বাদ জুমা কাঁটাবন ঢালের মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
