মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কদমতলী গ্রামে নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মো. আলী খোকন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী ওরফে খোকন চৌধুরীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. টিপু সুলতান জানান, গুলিবিদ্ধ অবস্থায় রিপন মিয়া (৩৫), ইকবাল হোসেন (২৮), জামান মিয়া (২৫), রায়হান মিয়া (১৮), তানভীর (২৪), নিলয় (২৫) ও গোলাম হোসেন সিকদারকে (৫০) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
