শুটিং চলছিলো, অন্তরঙ্গ দৃশ্যের। মেক-আপ এবং কস্টিউমে চরিত্রের মধ্যে ঢুকেও পড়েছিলেন কাজর আগারওয়াল ও রণদীপ হুদা। পরিচালক দীপক তিজোরি অ্যাকশন বলে হাঁক দেওয়ার পরে তারাও মন দিয়েছিলেন টেক দেওয়ায়।
কিন্তু, এ কী! চিত্রনাট্যে না থাকা সত্ত্বেও আচমকাই নায়িকাকে নিজের দিকে টেনে নিলেন রণদীপ। এবং, দেখতে দেখতে তাকে বুকের মধ্যে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঠোঁটে ডুবিয়ে দিলেন নিজের ঠোঁট! প্রায় মিনিট খানেক চলল সবার সামনেই এই অন্তরঙ্গ চুম্বন!
স্বাভাবিকভাবেই ব্যাপারটা মেনে নিতে পারেননি কাজল। এর আগে দক্ষিণী ছবির এই বিখ্যাত নায়িকা অনস্ক্রিন চুমু যে খাননি, এমনটা নয়। তবে, সেই সবই ছিল চিত্রনাট্যে আগে থেকেই লেখা। যা চিত্রনাট্যে নেই, এমনকী শেষ মুহূর্তে সংযোজনের কথা জানাও ছিল না, তা আচমকা ঘটে গেলে রাগ হবে না?
কাজল তাই দাবি তোলেন, এই দৃশ্যটা ছবি থেকে মুছে দিতে হবে। তবে, নায়িকার আপত্তিতে একেবারেই কান দেননি পরিচালক। বরং তিনি এর পর অনেকটা সময় নিয়ে আলাদা করে কথা বলেন তার সঙ্গে। তাঁকে বোঝানোর চেষ্টা করেন, এই চুমুটা একেবারে পারফেক্ট।
অভিনয়ের স্বার্থে আর গল্পটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই রণদীপ এমনটা করেছেন। অতএব, কাজল তার দাবি ফিরিয়ে নিন।
কাজল অবশ্য শেষ পর্যন্ত মেনে নিয়েছেন পরিচালকের কথা। চুমুটাও থাকছে ছবিতে।
তবে ব্যাপারটা নিয়ে একেবারেই মুখ খুলছেন না রণদীপ। চুপ করে রয়েছেন। কোনও কৈফিয়তই দেওয়ার দরকার বোধ করছেন না তিনি। সাধে কী আর ছবির নাম রাখা হয়েছে ‘দো লফজো কি কাহানি’!
