গরমের রেকর্ড ভাঙল ভারতের রাজস্থানের একটি শহর। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফলোদি শহরে।
ভারতে যখন থেকে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে বৃহস্পতিবার ফলোদির তাপমাত্রা ছিল তার মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৫৬ সালে সর্বোচ্চ ৫০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দেশটিতে।
চলমান দাবদাহে অনেক রাজ্যেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে বোঝার ওপর শাকের আটি হয়ে দেখা দিয়েছে খরা। বহু দিন থেকেই বৃষ্টির দেখা নেই সেখানে।
ভারতের আবহাওয়া বিভাগের পরিচালক বি পি যাদব বলেন, গতকাল দেশে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফালোদিতে ৫১ ডিগ্রী সেলসিয়াস।
উত্তরাঞ্চলে মে ও জুন মাসে সাধারণত ৪০’র কোঠায় তাপমাত্রা থাকে দেশটিতে। তবে ৫০ ডিগ্রী ওঠা অস্বাভাবিক।
