টানা ষষ্ঠবার লা লিগার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলো বার্সেলোনা। লিগে ২৪তম শিরোপা জেতার মৌসুমে অন্যান্য দলের চেয়ে পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার স্বীকৃতিস্বরুপ এই খেতাব অর্জন করে স্প্যানিশ জায়ান্টরা।
বৃহস্পতিবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কর্তৃক এ সম্মানে ভূষিত হয় বার্সা। ২০১৫-১৬ মৌসুমে বার্সাই নাকি সবচেয়ে কম নিষেধাজ্ঞা ও কার্ডের আওয়ায় পড়ে।
৭১ পয়েন্ট নিয়ে অ্যাওয়ার্ড নিশ্চিত করে বার্সা। এরপরই যথাক্রমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনার অবস্থান। ১৯৯৮ সালে এই অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন চালু হওয়ার পর সবচেয়ে বেশি আটবার লা লিগা চ্যাম্পিয়ন হয় বার্সা।
