রায়না ও স্মিথ ঝড়ে হারলো কলকাতা

আপডেট : ২০ মে ২০১৬, ১৮:০৬
সুরেশ রায়নার ৩৬ বলে অনবদ্য ৫৩ রান আর  ডোয়াইন স্মিথের বোলিং তাণ্ডবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গুজরাট লায়ন্স।
বৃহস্পতিবারের এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস ও বেঙ্গালুরুকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল দলটি।
 
গুজরাটের হয়ে বল হাতে কলকাতার চার হেভিওয়েট ব্যাটসম্যান রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, পিযুষ চাওলা ও সাকিব আল হাসানকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে ১২৪ রানে ইনিংস গুটিয়ে দেন ডোয়াইন স্মিথ।
 
আর কলকাতার দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ৩৯ বল বাকি থাকতেই ১২৫ রান সংগ্রহ করে লক্ষ্যে পৌঁছে গুজরাট। 
 
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স্। আর ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এদিন কলকাতোকে এমনভাবে পেয়ে বসেছিল যে ব্যক্তিগত ৩০ রানই কেউ স্পর্শ করতে পারেননি।
 
তবে, দলটির হয়ে বলেতে গেলে একাই লড়েছেন মিডল অর্ডারের ইউসুফ পাঠান। ৩৬ বলে তাঁর ৩৬ রান আর ওপেনার রবিন উথাপ্পা’র ১৯ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১২৪ রানের স্বপ্ল সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।
 
জবাবে জয়ের জন্য ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার বোলিং তোপে দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় গুজরাট।সুরেশ রায়না ও অ্যারন ফিঞ্চ ৫৯ রান সংগ্রহ করে দলকে জয়ের সুবাস পাইয়ে দিয়ে ব্যক্তিগত ২৬ ও দলীয় ৯৭ রানে রান আউট হয়ে ক্রিজ ছাড়েন অ্যারন ফিঞ্চ।
 
ফিঞ্চের পর পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে ২৮ রানের পথ পাড়ি দেন ম্যাচ উইনিং ব্যাটসম্যান সুরেশ রায়না।