এশিয়ার ১০টি স্থানে নিজের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা বই এলিজা বিনতে এলাহির এলিজা’স ট্রাভেল ডায়রি নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল) প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও কলামিস্ট হাসনাত আব্দুল হাই।
একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স (এপিপিএল)-এর চেয়ারম্যান ড. মীজানূর রহমান শেলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টার্কটিকার এক্সপেডিটর ইনাম আল হক। এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফিচার সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক মাহবুব আজিজ।

এলিজা বিনতে এলাহি পেশায় একজন শিক্ষিকা। ইউরিভারসিটি অফ সাউথ এশিয়ায় অধ্যাপনার কাজে নিযুক্ত আছেন তিনি। ‘এলিজা’স ট্রাভেল ডায়রি’ তার প্রথম বই। ২০০৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত তার ভ্রমণের অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে বইটিতে। বইয়ের ১০টি অনুচ্ছেদে ঠাই পেয়েছে এশিয়ার ১০ টি স্থানে তার ভ্রমণের অভিজ্ঞতা।
