৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু

আপডেট : ২০ মে ২০১৬, ২১:৩৭
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় থেকে শুরু হয়েছে ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতা-২০১৬। শুক্রবার বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার।
 
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.), সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা, সাধারণ সম্পাদক এ কে এম সেলিম, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার ও এ্যাড. মো: শাহ আলম, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ এবং মিডিয়া ও প্রচার কমিটির চেয়ারম্যান আবু আব্দুল্লাহ আল শাফীসহ অন্যান্যরা।
 
প্রতিযোগিতার প্রথম দিনে মহিলা ৭৮ কেজি প্লাস ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিকেএসপি’র তাহমিদা আক্তার লোপা। মহিলা মাইনাস ৭৮ কেজিতে স্বর্ণ পান সেনাবাহিনীর কারিনা খানম। মহিলা মাইনাস ৭০ কেজিতে স্বর্ণ জেতেন আনসারের মাকসুদা।
 
এদিকে, পুরুষ ১০০ কেজি প্লাস ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিজিবি’র মো: হাসানুর রহমান। পুরুষ মাইনাস ১০০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: আবুল কালাম আজাদ। পুরুষ মাইনাস ৯০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: জাহাঙ্গীর আলম। পুরুষ মাইনাস ৭৩ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মিল্টন মজুমদার।
 
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ ১০ টি ও মহিলা ৯টি মোট ১৯টি ওজন শ্রেনীতে ২৪টি দলের ৯৪জন ছেলে ও ১২০জন মহিলা সর্বমোট ২১৪জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।