বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পুলিশ এসি।
শুক্রবার লীগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এসি ২৫-১৩, ২৫-২২ ও ২৫-১৯ পয়েন্টে (৩-০ সেটে) ইষ্ট এন্ড বয়েজ কে পরাজিত করে। দিনের অপর ম্যাচে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৫-২০, ২০-২৫, ২৫-১৫ ও ২৫-২১ পয়েন্টে (৩-১ সেটে) হারায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে।
শনিবার বিকাল ৪টায় তিতাস ক্লাবের মুখোমুখি হবে ঢাকা সবুজ। একই সময়ে মুখোমুখি হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ।
