জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাওয়াকে যেখানে অনেক হলিউড অভিনেতা নিজেদের ভাগ্য বিবেচনা করেন সেখানে সেই প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ড্যানিয়েল ক্রেগ!
পর পর দু’টো বন্ড ছবি ফিরিয়ে দিলেন ক্রেগ! ছবি দু’টোর জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে।
মেট্রো গোল্ডউইন মেয়ারের কর্তাদের ড্যানিয়েল সোজাসুজি জানিয়েছেন, জেমস বন্ডের চরিত্র করতে করতে তিনি ক্লান্ত। কাজেই পারিশ্রমিক যতই হোক, কিছুতেই আর বন্ড হবেন না তিনি।
‘স্পেক্টর’-এর পরেই ড্যানিয়েল জানিয়ে দিয়েছিলেন, সেটাই তার করা শেষ বন্ড ছবি। তার পরেও নির্মাতারা নাছোড়! তাই বড় অঙ্কের রফা করতে চেয়েছিলেন তারা। তবে লাভ হয়নি আখেরে!
