ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৬, ১৩:২২
 
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম গাছ থেকে পড়ে লুত্ফর রহমান (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
 
নিহত লুত্ফরের বাড়ি ঘাটাইল উপজেলার নলশিয়া গ্রামে।
 
জানা যায়, সকালে চয়েজ ট্রেইলার্সের মালিক লুত্ফর পৌর এলাকার থানা কমপ্লেক্স সংলগ্ন তার দোকানের পাশের একটি আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে ওঠেন। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন। লুত্ফরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের স্বজনদের বরাত দিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিতু দেবনাথ জানান, আমগাছের সাথে বিদ্যুতের তার থাকায় সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।
 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।