সর্বজিত সিংয়ের বোন দালবির কউর চান তার মৃত্যুর পর শেষকৃত্যানুষ্ঠানে বলিউড অভিনেতা রণদীপ হুদা উপস্থিত থাকবেন। কেননা তার মধ্যে নিজের ভাইকেই খুঁজে পেয়েছেন দালবির। সর্বজিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।
দালবির বলেন, আমি রণদীপকে বলতে চাই আমি তার মধ্যে সর্বজিতকে খুঁজে পেয়েছি। আমার একটা ইচ্ছা আছে এবং আমি রণদীপের কাছ থেকে এই বিষয়ে কথা নিতে চাই। আমি চাই, আমি মারা যাওয়ার পর কাঁধে নিয়ে যাওয়ার সময় রনদীপও থাকবে। আমার আত্মা এই ভেবে শান্তি পাবে যে, সর্বজিতই আমাকে কাঁধে নিয়েছিল।
তিনি বলেন. এটা একটা দারুণ বিষয় যে, ছবিতে আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। সে শুধু নায়ক নয়, আমার ভাইও।
ওমাং কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, ঐশ্বরিয়া রায় বচ্চন, রিচা চাড্ডা ও দর্শন কুমার। খবর: এনডিটিভি।
