চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ফুলতলায় মোটরসাইকেল-ভটভটি মুখোমুখি সংঘর্ষে আবদুল সালাম ওরফে রুহুল (৩২) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সহযোগি এক মোটরসাইকেল আরোহী আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার দিকে আবদুল সালাম ওরফে রুহুল তার সহযোগিকে নিয়ে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে মোটরসাইকেল চালক আবদুস সালাম গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাণীহাটি বাজারে মারা যান।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে এ ঘটনায় ঘাতক ভটভটি চালক পলাতক রয়েছে এবং ভটভটিকে আটক করা হয়েছে।
