রাজধানীর শাহবাগে ছিনতাইকারীর হামলায় এক রিকশাযাত্রী অজ্ঞাত তরুণী (২২) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই তরুণী রিকশায় এলিফেন্ট রোডের দিকে যাচ্ছিলেন। কাটাবন মসজিদের সামনে মোটরসাইকেল যোগে ২ ছিনতাইকারী রিকশার কাছে এসে গতি কমিয়ে দেয়।
পরে মোটরসাইকেলের পেছনে বোসে থাকা একজন ছিনতাইকারী তরুণীর ভেনেটি ব্যাগ টেনে নিয়ে ওই মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। আচমকা ভেনেটি ব্যাগ টান দেয়ায় তিনি রিকশা থেকে পড়ে যান। পরে সেখানে ডা. আর ভি নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহত ওই তরুণীর নাম পরচয় জানা যায় নি। তার পরনে ছিল বেগুনি রঙের কামিজ ও কালো রঙের ট্রাওজার। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
