জিকার সংক্রমণে ফ্রান্সে প্রথম রোগীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৬, ১৬:৩৭
ফ্রান্সে ফ্রান্সে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটলো। শনিবার ক্যারিবিয়ান সাগরে ফরাসি দ্বীপ মার্তিনিকির এক বাসিন্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কার্যালয়।
 
তারা জানায়, ১০ দিন আগে ৮৪ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার গুলেন বেরি সিনড্রোম দেখা দিয়েছিল। গত সপ্তাহে তার দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
 
এক বিবৃতিতে স্বাস্থ্য কার্যালয় জানায়, মার্তিনিকিতে জিকার প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে মার্তিনিকিতে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছিল। তারা জানায়, জিকা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর এটাই প্রথম মৃত্যু।
 
গত বছর ব্রাজিলে নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এর মাত্র চার মাসের মধ্যে বহু দেশে তা ছড়িয়ে পড়ে।
 
জিকা ভাইরাসের বাহক এডিস মশা। জিকা ভাইরাসে সচরাচর মৃত্যুর ঘটনা দেখা যায় না। এর লক্ষণও সব সময় স্পষ্ট থাকে না। এ ভাইরাসের কোনো প্রতিষেধক বা ওষুধ নেই। গত নভেম্বরে ব্রাজিলে প্রথম জিকায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এরপরই আরো দুজন মারা যান। চলতি বছর স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।