রোমাতেই থাকছেন টট্টি

আপডেট : ২১ মে ২০১৬, ১৮:০৮
যুগ যুগ ধরে খেলে যাচ্ছেন এক ক্লাবেই। রোমার একরকম ঘরের ছেলেই হয়ে গেছেন ইতালিয়ান স্ট্রাইকার ফ্রান্সসিসকো টট্টি। ভালো সুযোগ থাকলেও কখনো প্রিয় ক্লাব ছেড়ে যাননি তিনি।
 
নতুন মৌসুমেও রোমাতেই থাকছেন তিনি। ক্লাবের পরিচালক মাউরো ব্লাডিসনি নিশ্চিত করে বলেন, তাকে ধরে রাখছে ক্লাবটি। 
 
আল আহলি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্লাডিসনি জানান, ইতালিয়ান শহরের এই ক্লাবটিতেই থাকছেন দলটির আইকন তারকা টট্টি।
 
তিনি বলেন, ‘ফ্রান্সিসকো আনটাচঅ্যাবোল, সে একজন কিংবদন্তি। সে শুধুমাত্র রোমারই সেরা ফুটবলার নয়। পুরো বিশ্বে তার নাম-খ্যাতি রয়েছে। আর আগামীতে সে রোমার সঙ্গেই থাকছে।’
 
১৯৯২ সালে রোমায় প্রথম নাম লেখান টট্টি। এখন পর্যন্ত দলের হয়ে ৬০১ ম্যাচে ২৪৮টি গোল করেছেন তিনি।