চীনের দক্ষিণাঞ্চলে একটি শহরে ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা শিনহুয়া। শনিবার তারা জানায়, এ ঘটনায় অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন।
দক্ষিণাঞ্চলের শিনি শহরেই এই নিহতের ঘটনা ঘটে। ঝড়ে এসময় বাড়ি ও জমি প্লাবিত হয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যায়। তাদের কাছের একটি শহরও আক্রান্ত হলেও এর ক্ষয়ক্ষতি অনেক কম বলে জানিয়েছে শিনহুয়া
স্থানীয় সরকার জানায়, এই ঝড়ের কারণে ১৯৫৪ সালের পর থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ১৩১টি গ্রামের ৫ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনডিটিভি
