আবারো নারী সাংবাদিকের সঙ্গে ঝামেলায় গেইল

আপডেট : ২১ মে ২০১৬, ১৮:৩৫
আবারো নারীঘটিত ঝামেলায় জড়ালেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল।দ্য টাইমের নারী সাংবাদিক শার্লট অ্যাডওয়ার্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে নারীদের নিয়ে গেইলের কিছু বিতর্কিত মন্তব্য।
 
ব্যাঙ্গালুরুতে দেয়া এই সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আমার ব্যাট অনেক, অনেক, অনেক বড়। আসলে বিশ্বের সবচেয়ে বড়।’ ঠিক পরক্ষণেই বলেন, ‘তুমি কি এটা তুলতে পারবে? তোমার দু হাত ব্যবহার করতে হবে এটাকে তুলতে।’
 
নারী পুরুষের সম অধিকার নিয়ে গেইলকে প্রশ্ন করা হলে গেইল উত্তরে বলেন, ‘নারীদের সম-অধিকার থাকা উচিত এবং তারা সেটি পাচ্ছেনও। নারীরা যা ইচ্ছা তা-ই করার সুযোগ পাচ্ছেন। জ্যামাইকান মেয়েরা তো তাদের অধিকার নিয়ে বেশ সরব।’
 
এটা বলার পরেই গেইল বলেন, ‘মেয়েদের আসলে উচিত পুরুষদের সন্তুষ্ট রাখা। যখন একজন পুরুষ ঘরে আসবেন, খাবার যেন টেবিলেই থাকে। এটা গুরুত্বপূর্ণ। মেয়েদের উচিত তাঁদের স্বামীকে জিজ্ঞেস করা, তাঁরা কী পছন্দ করেন, এবং সে অনুযায়ীই রান্না করা উচিত।’
 
গতবছর বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে সাক্ষাৎকার দেয়ার প্রাক্বালে গেইল বলেছিলেন, ‘তোমার চোখগুলো সুন্দর, আশা করছি আমরা ম্যাচটি জিততে পারবো তারপর আমরা ড্রিংক করবো। ডোন্ট ব্লাশ, বেবি।’
 
সেসময় এই আপত্তিকর মন্তব্যের জন্য দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয় গেইলকে।  এবার হয়তো আরো বড় কোন জরিমানার সম্মুখীন হতে পারেন গেইল।