আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ৬ পুলিশ নিহত

আপডেট : ২১ মে ২০১৬, ১৮:৪৭
আফগানিস্তানে এক সহকর্মীর ‍গুলিতে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির এক পুলিশ কর্মকর্তা।শনিবার সকালে দেশটির উরুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলে এক পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
 
চারচিনো জেলার পুলিশ প্রধান মোহাম্মদ হাশেম বলেন, এই গোলাগুলিতে জড়িত তিন পুলিশ কর্মকর্তা গাড়ি এবং অস্ত্র নিয়ে পালিয়ে গেছে।
 
এর আগে শুক্রবার রাজধানী কাবুলে এক আফগান নিরাপত্তা কর্মী দুই নেপালি নিরাপত্তা কর্মীকে গুলি করে।