গাইবান্ধায় জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
পরে সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রধান বক্তা আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খাঁন।
