বৈরি আবহাওয়ায়া প্রিমিয়ার ভলিবল লিগের ম্যাচ পরিত্যাক্ত

আপডেট : ২১ মে ২০১৬, ২১:০৩
বৈরি আবহাওয়ার কারণে ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।  বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট চলছে।
 
দেশব্যাপী খারাপ আবহাওয়ার কারণে শনিবারের তিতাস ক্লাব বনাম ঢাকা সবুজ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বনাম বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যকার ম্যাচ দুটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
 
রবিবার ম্যাচ দুটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এর আগে, নিয়মিত সুচি অনুযায়ী বিকেল ৪টায় ওয়ারী ক্লাব বনাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ এসি বনাম আজাদ স্পোর্টিং ক্লাব এর ম্যাচ অনুষ্ঠিত হবে।