ফেনীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৫, অস্ত্র উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৬, ২১:১৬
ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক দাউদূল ইসলাম মিনারসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করো হয়।
 
শনিবার বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার বকুল তলা নামক স্থান থেকে একটি মাক্রোবাসসহ তাদের আটক করা হয়।
 
ফেনী র‌্যাব ক্যাম্পের কর্মকর্তা সাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাদের টহল দল ওই এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করলে র‌্যাব দেখে তারা ভিন্নপথে পালিয়ে যেতে চেষ্টা করে।এ সময় র‌্যাব তাদের ধাওয়া করে বকুল তলা নামক স্থান থেকে নোহা মাক্রোবাস তল্লাশি চালিয়ে অস্ত্রসহ নুরুল করিম (৩২), মো.হারুনুর রশিদ মিঠু (১৮) শাকাওয়াত হোসেন (৩০) আবুল বাশারসহ (২২) পাঁচজনকে আটক করে। আটকৃদরে রাতে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।