বিএনপির বিরুদ্ধে আনিত অভিযোগ হাস্যকর : নজরুল ইসলাম

আপডেট : ২১ মে ২০১৬, ২১:২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইসরাইলের সঙ্গে কোনো ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে বিএনপি নয়। বিএনপির বিরুদ্ধে আনিত অভিযোগ হাস্যকর।
 
শনিবার বিকেলে সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশন আয়োজিত শহীদ জিয়া স্মারক বক্তৃতা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামে সশ্রস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ৭৫ এর পর জিয়াউর রহমান দেশের এক দুঃসময়ে জাতির কান্ডারি হিসেবে হাল ধরেছিলেন। তিনি জাতীয় স্বার্থে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন জিয়া।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন খন্দকার মালিক ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ।
 
সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ১৯৭৫ এর পট পরিবর্তনের পর দেশ গঠন করতে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন তা জাতি এখনো ভুলেনি। জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা।