আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। শনিবার রাতে পেন্টাগন জানিয়েছে, তারা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছে।
পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক জানান, স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে পাকিস্তান-আফগান সীমান্তবর্তী আহমাদ ওয়াল শহরে এ হামলা চালানো হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা এ অভিযানের অনুমোদন দিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশের কর্মকর্তারা অভিযানের বিষয়টি জানতেন।
শনিবার রাতে পিটার কুক বলেন, আজ পাকিস্তান ও আফগান সীমান্তবর্তী দুর্গম একটি এলাকায় মোল্লা মনসুরকে লক্ষ্য করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্ভূল একটি অভিযান পরিচালনা করেছে। মোল্লা মনসুর ছিলেন আফগান তালেবান নেতা এবং তিনি আফগানিস্তানে আমাদের সেনাসদস্য ও আফগান বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী ও জোট সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন।’
