ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি।
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি ঘূর্ণিঝড়ে আহত, নিখোঁজ ও হাজার হাজার বাড়িঘর ও ফসলী জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন খালেদা জিয়া।
সরকারের উদ্দেশ্যে খালেদা বলেছেন, অবিলম্বে নিখোঁজ মানুষদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আহতদের সুচিকিৎসা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণসহ জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ করুন।
