ম্যান ইউ ক্লাবে যোগ দিচ্ছেন হোসে মরিনহো

আপডেট : ২২ মে ২০১৬, ১০:৩৬
 
গত ডিসেম্বরে চেলসি ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর এবার প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন হোসে মরিনহো। লুই ফন গালের নেতৃত্বে থাকা দলটি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় দলের ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
 
শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের আগেই ৫৩ বছর বয়সী মরিনহোর সঙ্গে একটি সমঝোতা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে আগামী সপ্তাহের শুরুতে ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে।
 
মরিনহো ফুটবলের সফল কোচদের একজন, স্ট্যামফোর্ড ব্রিজের দুই দফা মেয়াদে তিনবার লীগ শিরোপা জয় করে তার অধিনে থাকা দল। পোর্তো ও ইন্টারমিলানকেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন তিনি। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ২০১২ সালে স্প্যানিশ লিগ শিরোপা জয় করে। এবার দেখার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পাওয়ার পর কতটা সফল হন তিনি।
 
উল্লেখ্য, গত কয়েক মৌসুম ধরেই সময় ভাল কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগ জয়ের কাছ দিয়েও যেতে পারছে না ক্লাবটি। কিন্তু নিয়মিত লিগে শীর্ষ চারে থাকা দলটি এবার সেই অবস্থান থেকেও ছটকে যাওয়া এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিবিসি।