১২তম শিরোপা জিতে আর্সেনালের পাশে ইউনাইটেড

আপডেট : ২২ মে ২০১৬, ১১:০৫
 
এফএ কাপের ১২ তম শিরোপা জিতে আর্সেনালের পাশে এসে দাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয় পায় তারা। এদিকে প্রতিশোধের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও হেরে গেল ক্রিস্টাল প্যালেস। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের গোলে এফএ কাপের দ্বাদশ শিরোপা জয়ের উৎসবে মাতল দলটি।
 
১৯৯০ সালে এএফ কাপের ফাইনালে ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল ক্রিস্টাল। পরে রিপ্লে ম্যাচে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। দুই যুগেরও বেশি সময় পর পাওয়া প্রতিশোধের সুযোগটি কাজে লাগাতে পারেনি ক্রিস্টাল। এগিয়ে গিয়েও শনিবার রাতে ২-১ গোলে ইউনাইটেডের কাছে হেরেছে দলটি।
 
এই জয়ে আর্সেনালের পাশে বসার পাশাপাশি চলতি মৌসুমে শিরোপাহীন থাকার অপবাদ অন্তত নিতে হলো না ইউনাইটেডকে। দলটির কোচ লুইস ফন গালও পেলেন ইংল্যান্ডের সফলতম দলটির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ। বিডি নিউজ।