রিও অলিম্পিকে ৪ লাখ ৫০ হাজার কনডম বিতরণ হবে : ওআইসি

আপডেট : ২২ মে ২০১৬, ১২:০৯
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে ৪ লাখ ৫০ হাজার কনডম বিতরণ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি)। গার্ডিয়ান তার প্রতিবেদনে জানায়, এবার বিতরণ করা কনডমের পরিমাণ লন্ডন অলিম্পিকের তিনগুণ হচ্ছে।
 
এবারের অলিম্পিকে ১০ হাজার ৫০০ খেলোয়াড় অংশ নিতে যাচ্ছেন। ব্রাজিলে প্রায় তিন সপ্তাহ অবস্থানকালে তারা যাতে নিরাপদে যৌনকর্মটি সারতে পারেন সেজন্য তাদের মধ্যে বিতরণ করা হবে ৪ লাখ ৫০ হাজার কনডম। বৃহস্পতিবার রিও অলিম্পিক কমিটির মুখপাত্র লুকাস দান্তাসের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, এর মধ্যে ১ লাখ ৫০ হাজার পিস কনডম সরবরাহ করবে ব্রাজিল সরকার এবং এগুলো হবে নারীদের জন্য।
 
তিনি বলেন, এইডস প্রতিরোধী দেশগুলোর মধ্যে ব্রাজিল শীর্ষস্থানীয়।ব্রাজিল সত্যিকারর্থে নিরাপদ যৌন সম্পর্কে উৎসাহিত করে এবং এ ব্যাপারে খেলোয়াড়রা সাধারণ জনগণের মাঝে উদহারণ সৃষ্টি করতে পারেন। এইডসের বিরুদ্ধে লড়াইয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
 
ব্রাজিলের এই কর্মকর্তা বলেন, অনেক দেশে খেলোয়াড়রা কনডম কিনতে পারেন না। ব্রাজিল থেকে ফেরার সময় খেলোয়াড়রা চাইলে এগুলো তাদের নিজ দেশে নিয়ে যেতে পারেন। ফক্স নিউজ ও গার্ডিয়ান।