কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচে মূল প্রশ্ন সবার কাছে একটাই। আসলেই কি আজ মুখোমুখি হচ্ছেন সাকিব মুস্তাফিজ?
প্লে অফ নিশ্চিত করে ফেলেছে মুস্তাফিজের সানরাইজার্স। তাই আজ মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে ভারতের মিডিয়ায়। অন্যদিকে অনেকে বলছে নিজেদের শীর্ষ অবস্থান ফিরে পাওয়ার জন্য সানরাইজার্স মরিয়া থাকলে এদিন আরো শাণিত রূপে দেখা যাবে মুস্তাফিজকে। তবে যেটাই হোক না কেন, সানরাইজার্সের জন্য অপরিহার্য মুস্তাফিজ। তাই তাকে ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, এবারের আইপিএল জ্বলে ওঠার সম্ভাবনা দেখিয়েও ঠিক মত ব্যাটে বলে জ্বলে ওঠা হয়ে উঠছে না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চতুর্থ অবস্থানে থাকা কলকাতাও জয়ের জন্য মরিয়া হয়ে আছে। এমন অবস্থায় সাকিবকে নিয়ে পরীক্ষা চালিয়া যাবে। নাকি নিশ্চিত জয়ের জন্য চেষ্টা করবে দলটির অধিনায়ক গৌতম গাম্ভীর্য?
শেষ কয়েক ম্যাচের পরিসংখ্যান অনুসারে তাই কলকাতা-হায়দ্রাবাদ ম্যাচে সাকিব-মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা এখনও নিশ্চিত নয়।
