সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন ব্যবসায়ীদের

আপডেট : ২২ মে ২০১৬, ১৪:০৯
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ী সংগঠনগুলো মানববন্ধন করেছে। ৮টি জাতীয় ভিত্তিক ও ৩৫টি ব্যবসায়ী সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। 
 
রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেয়। এ সময় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমুল হাসান সজল বক্তব্য রাখেন। 
 
একইসঙ্গে ছাত্রসমাজের পক্ষে একাত্মতা প্রকাশ করেন, জেলা ছাত্রলীগের সভাপত সাফায়াত আলম সানি। মানববন্ধনকালে নারায়ণগঞ্জ দুইঘণ্টা অচল হয়ে পড়ে।