ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১৩ নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
তুই ত্রে পত্রিকা এক অনলাইন প্রতিবেদনে জানায়, বিন থুয়ান প্রদেশে এই দুর্ঘটনায় অন্তত ৩৬ জন গুরুতর আহত হয়েছেন।
ট্রাকটির সঙ্গে ধাক্কা খাওয়ার আগে বাস দুইটির মধ্যে সংঘর্ষ ঘটে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনার পর তিনটি গাড়িই আগুনে জ্বলতে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় বাস দুইটি ও ট্রাকটির কিছু অংশ পুড়ে গেছে। খবর: এএফপি।
