জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ করলেও প্লেঅফ নিশ্চিত করতে পারে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। আর এমন অভিজ্ঞতা ধোনির জন্য এটাই প্রথম।
আইপিএলের আটটি আসর খেলার পর এই আসরেই প্রথমবার পুনের হয়ে খেলেন ধোনি। ফিক্সিং কেলেঙ্কারিতে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে বহিষ্কার করে আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু পুনের হয়ে তেমন সুবিধা করতে পারেননি ধোনি। প্লে-অফের আগেই বাদ পড়তে হল তাকে।
আটটি আইপিএলের সবগুলোতেই খেলেছিলেন প্লে-অফ রাউন্ডে। আইপিএলকে অনেকটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলছিলেন ধোনি। প্রথম আইপিএলের ফাইনালে খেলে ধোনির নেতৃত্বে চেন্নাই। আইপিএলের দ্বিতীয় আসরে ফাইনালে উঠতে না পারলেও প্লে-অফে খেলেন ধোনি। ২০১০ এবং ২০১১ সালের মৌসুমে টানা দুবার আইপিএল শিরোপা জেতে ধোনির নেতৃত্বে চেন্নাই।
