বিচারাধীন আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে নতুন কোনো মামলায় রিমান্ডে না নেয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী মঙ্গলবার রিমান্ড সংক্রান্ত ওই আবেদনের জন্য দিন ধার্য করেছে আদালত।
রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান আসলাম চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
গত ১৫ মে গোয়েন্দা পুলিশ আসলাম চৌধুরীকে আটক করে। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে বিভিন্ন থানায় সাতটি সাধারণ ডায়েরি করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়, হাইকোটের্র রায়ে নির্দেসুশনা রয়েছে, কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করে রিমান্ডে নেয়া যাবে না। আবদেন রিমান্ড আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
