বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও ওয়ারি ক্লাব।
রবিবার পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ ২৫-১৩, ২৫-১২ ও ২৫-১৬ পয়েন্টে (৩-০ সেটে) আজাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
দিনের অপর ম্যাচে ওয়ারী ক্লাব ১৮-২৫, ২৫-১৬, ২৬-১৭ ও ২৫-১৪ পয়েন্টে (৩-১ সেটে) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে পরাজিত করে। উল্লেখ্য রবিবার শবে বরাত উপলক্ষে কোন খেলা অনুষ্ঠিত হবে না।
