নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে ফের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
রবিবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ১৫ এপ্রিল রাতে টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু শেখ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
গাজীপুর আদালতরে পরিদর্শক রবিউল জানান, গত ১৫ এপ্রিল দায়ের করা কালিয়াকৈর ও জয়দবেপুর থানার নাশকতার দুটি মামলায় গাজীপুরের দুই আদালত ৪ মে মান্নানরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। পরদনি তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরপর তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। সেখান থেকেই তাকে রবিবার আদালতে নেয়া হয়।
চলতি বছররে ১৫ এপ্রিল রাতে গাজীপুররে চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নসিংযোগের মামমলায় পুলিশ মান্নানকে গ্রেফতার করে। একই দিন টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায়ও পরে তাকে গ্রেফতার করা হয়।
